অংশগ্রহণ বনাম অংশ গ্রহণ

‘অংশ’ ও ‘গ্রহণ’ শব্দদুটো পরস্পর সেঁটে বসে গঠন করেছে নতুন শব্দ অংশগ্রহণ। এখানে ‘অংশ’ ও ‘গ্রহণ শব্দের সার্থক মিলন ঘটেছে। ফলে উভয়ের অর্থ

বা মৌলিকত্ব বহুলাংশে ক্ষুণ্ন হয়েছে। যেমনটি হয়ে থাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে।
অন্যদিকে, ‘অংশ গ্রহণ’ দুটি পৃথক শব্দ নিয়ে গঠিত। এখানে ‘অংশ’ ও ‘গ্রহণ’ পরস্পর নিরাপদ দূরত্বে অবস্থানপূর্বক বাক্য-সমাজের শালীন শব্দ-ফাঁক বজায় রেখে অবস্থান করে। তাই অবিবাহিত নারী-পুরুষের মতো উভয় শব্দের অর্থ বা মৌলিকত্ব অক্ষুণ্ন থেকে যায়।
‘অংশগ্রহণ’ শব্দের অর্থ যোগ দেওয়া। যেমন : সভাপতি সাহেব যথাসময়ে সভায় অংশগ্রহণ করেছেন। ‘অংশ গ্রহণ’ বাগ্‌ভঙ্গির অর্থ ভাগ নেওয়া। যেমন : সমিরা তার পিতার সম্পত্তির প্রাপ্য ‘অংশ গ্রহণ’ করেছেন। অতএব ‘অংশগ্রহণ’ অর্থে ‘অংশ গ্রহণ’ লেখা সমীচীন নয়।

Post a Comment

Previous Post Next Post